
সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি: ইদ-উল-আযহা উপলক্ষ্যে ১০ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। ১৮ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়টি। রবিবার (১৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের।
তিনি বলেন, ‘ ইদ উপলক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে ১৮ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত। কিন্তু প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের কাজ চলবে। এছাড়া যদি কারো জরুরি প্ৰয়োজন হয় এ সময়ের মধ্যে তাহলে সেটাও করানো যাবে।’

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২