প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৩:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২১, ৫:৪৪ পি.এম
বগুড়ার শেরপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর মেরামত কাজ প্রতিনিয়ত পরিদর্শন করছেন এসিল্যান্ড

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুরের কয়েরখালি করোতোয়া খালের পাড়ে নির্মিত আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন ব্যাক্তিদের মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের কাজ প্রতিনিয়ত পরিদর্শন করছেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. সাবরিনা শারমিন। বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হকের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলামের তত্বাবধানে প্রত্যেকদিন মেরামত কাজ পরিদর্শন করছেন তিনি।
শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালি করোতোয়া খালের পাড়ে গিয়ে দেখা যায়, মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘরের ধসে যাওয়া মাটির ওখানে বালু দিয়ে ভরাট করা হচ্ছে। সড়ক ও জনপদের বিটুমিনের ড্রাম দিয়ে ও বগুড়া পানি উন্নয়ন বোর্ডের জিও ব্যাগে বালু ভরে মাটি ধস রোধ করা হচ্ছে। গ্রাম বাংলার জারি গান গাইতে গাইতে বাঁশের খুটি মাটিতে পুতছে প্রায় ২৫ জন শ্রমিক। প্রতিদিন পরিদর্শনে যাওয়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরে থাকা
মানুষগুলোর অনেক আপন হয়ে গেছেন তিনি। যে কোন সমস্যার কথা নিয়ে তারা অনবর্ত এসিল্যান্ডের কাছে আসছে। এছাড়াও মেরামত কাজে এলজিইডি, বগুড়া পানি উন্নয়ন বোর্ডে, গণপূর্ত বিভাগ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করছেন। এ বিষয় নিয়ে গৃহহীন মমতার সাথে কথা হলে তিনি জানান, খুব ভাল ভাবে চলছে আমাদের ঘরের মেরামত কাজ। অনেক গুরুত্ব সহকারে কাজ করছে
সবাই। এসিল্যান্ড আপা প্রতিদিন এখানে এসে মেরামত কাজ পরিদর্শন করছেন। যাতে ভাল ভাবে কাজগুলো হয়।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাবরিনা শারমিন বলেন, বগুড়া জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা মোতাবেক মেরামত কাজ নিয়মিত তদারকি করছি। প্রকল্প সংশ্লিষ্ট সকলেই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ মুহূর্তে সকলের সহযোগিতা একান্ত কাম্য।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.