প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১২:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২১, ১:১২ এ.এম
ভোলায় একসাথে ৩ নবজাতক জন্মদান

ভোলা প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার জান্নাত বেগম (২০) নামের এক নারী একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। শুক্রবার দুপুরে ভোলা সদরে ফাতেমা মেমোরিয়াল হাসপাতালে তিনি প্রসব করেন। তিন সন্তানের সবাই ছেলে। জান্নাত নেত্রকোনা জেলার, শোষন দূর্গাপুর উপজেলার, চন্ডিঘর ইউনিয়নের, নওগা গ্রামের নূর মাহামুদের স্ত্রী। নূর মাহামুদ পেশায় একজন কৃষক। এক সঙ্গে তিন সন্তান জন্মের খবর হসপিটালের আশপাশে ছড়িয়ে পরলে শত শত নারী-পুরুষ ওই হাসপাতালে ভিড় করেন। তিন সন্তানের শারীরিক অবস্থা ভালো।
নবজাতকদের মায়ের অবস্থাও স্বাভাবিক বলে জানিয়েছেন ডাক্তার খালিদ আহম্মদ শাকিব। নবজাতক তিনটির বাবা নূর মাহামুদ বলেন, গত ১৫ জুুলাই সকাল ১১টায় আমার স্ত্রীকে ওই হাসপাতালে ভর্তি করি । সেখানের ডাক্তার খালিদ আহম্মদ শাকিব সাহেবের তত্বাবধানে ১৬ জুলাই শুক্রবার বিকেল ৩.৫৫ মিনিটে প্রথম সন্তান, ৪.০০ দ্বিতীয় সন্তান এবং ৪.০৫ মিনিটে তৃতীয় সন্তান নরমাল ডেলিভারি করাতে সক্ষম হয়। তিন সন্তান জন্মদানের পর তাঁর স্ত্রী অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে দূর্বল হয়ে পড়েন বলে তিনি জানান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.