প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১২:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২১, ১:১১ এ.এম
সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের ধীরগতি, বিপাকে উত্তরবঙ্গের যাত্রীরা

হুুুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ: পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে মহাসড়ক গুলোতে বেড়েছে যান বাহনের চাপ। কয়েকদিন যাবদ মহাসড়কে যানজটের সৃষ্টি ও বেশীর ভাগ সময়ই যাবাহনের ধীরগতি। এতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ২২ কিলোমিটার মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন। বিপাকে পড়েছে উত্তরের যাত্রীরা।
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন। যানজট নিয়ন্ত্রণে মহাসড়কটিতে এক লেন বন্ধ রেখে অপর লেনে চালানো হচ্ছে যানবাহন। বন্ধ থাকা লেনে ঘণ্টার পর ঘণ্টা থেমে থাকছে গাড়ি। ফলে দুর্ভোগ পোহাচ্ছেন ঘরমুখী মানুষেরা।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী জানান, ঈদে ঘরমুখী মানুষ ও গরুবোঝাই যানবাহনের চাপ বাড়ায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ২২ কিলোমিটার মহাসড়কে ধীরগতিতে যানবাহন চলছে।
এছাড়াও নলকা সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে সেখানে সাবধানতা অবলম্বন করা হচ্ছে। এ সব কারণে নলকার পূর্বপাশ থেকে হাটিকুমরুল গোল চত্বর এলাকা পর্যন্ত যানজটের সৃষ্টি হচ্ছে। তবে যানজট স্থায়ী না। মহাসড়কের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় ও ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে হাইওয়ে পুলিশ রাত-দিন নিরলসে কাজ করে যাচ্ছে।
মহাসড়কটিতে যানজট নিয়ন্ত্রণে রাখতে কখনও ঢাকাগামী লেন বন্ধ রেখে উত্তরবঙ্গগামী লেনে, আবার কখনও উত্তরবঙ্গগামী লেন বন্ধ রেখে ঢাকাগামী লেনে যানবাহন চলাচল করছে। বন্ধ থাকা লেনে ঘণ্টার পর ঘণ্টা থেমে থাকছে গাড়ি। ফলে দুর্ভোগ পোহাচ্ছেন মহাসড়ক ব্যবহারকারীরা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.