হোম » প্রধান সংবাদ » ঈদের ছুটির পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে পোশাক কারখানা বন্ধ-লকডাউন কঠোরতর হবে-জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ঈদের ছুটির পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে পোশাক কারখানা বন্ধ-লকডাউন কঠোরতর হবে-জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আওয়াজ অনলাইনঃ ঈদের ছুটির পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়ে গত মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে সরকার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন বলেছেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লকডাউন শিথিল করলেও ঈদের পর ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত যে লকডাউন আসছে তা কঠোর থেকে কঠোরতর হবে। সেসময় বন্ধ থাকবে গার্মেন্টস, শিল্প-কলকারখানাসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান।

শনিবার (১৭ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদর দফতরে অনুষ্ঠিত বিজিবির ৯৬তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি ও মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানের কথা চিন্তা করে সরকার লকডাউন শিথিলের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর মতে, কোরবানিকে ঘিরে আমাদের বিশাল অর্থনীতি রয়েছে। অনেকে গরু প্রতিপালন করেছে। সবকিছু বিবেচনা করে চলাফেরার উপর বিধিনিষেধ শিথিল করতে হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যতদিন ভ্যাকসিন দেয়া না হয় ততোদিন মাস্ক ব্যবহার করতে হবে।

অধ্যাপক ফরহাদ হোসেন বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির সক্ষমতার প্রশংসা করে বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে বিজিবি এখন অনেক শক্তিশালী। এ বাহিনীকে আরও আধুনিকভাবে গড়ে তুলতেও সরকার কাজ করে যাচ্ছে। তিনি চুয়াডাঙ্গা-৬ বিজিবি দফতরে একটি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে বলেও প্রতিশ্রুতি দেন। সেইসঙ্গে মেহেরপুর জেলায় বিজিবির নতুন একটি ব্যাটালিয়ন সংযুক্ত করা হবেও উল্লেখ করেন।

ঈদের ছুটির পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়ে গত মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে সরকার। গেল লকডাউনে গার্মেন্ট ও শিল্পকারখানা খোলা থাকলেও ঈদের পরের লকডাউনে গার্মেন্ট ও শিল্পকারখানা বন্ধ থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

সরকারের এমন ঘোষণার পর শিল্পকারখানা বন্ধ রাখলে অর্থনীতিতে ভয়াবহ ক্ষতির আশঙ্কা করে উদ্যোক্তারা প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি দেন। চিঠিতে উদ্যোক্তারা ঈদের পর ঘোষিত বিধিনিষেধের মধ্যে শিল্পকারখানা খোলা রাখার জোর দাবি জানান। এর মধ্যেই আজ শনিবার ( ১৭ জুলাই) গার্মেন্ট ও শিল্পকারখানা বন্ধের বিষয়ে সরকারের আগের সিদ্ধান্তই বহাল রাখার কথা জানালেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

শনিবার (১৭ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদর দফতরে অনুষ্ঠিত বিজিবির ৯৬তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, কুরবানিকে ঘিরে আমাদের বিশাল অর্থনীতি রয়েছে। অনেকে গরু প্রতিপালন করেছে। সবকিছু বিবেচনা করে চলাফেরার ওপর বিধিনিষেধ শিথিল করতে হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

যতদিন ভ্যাকসিন দেওয়া না হয় ততদিন মাস্ক ব্যবহার করতে হবে। ঈদের পর ১৪ দিন যে লকডাউন আসছে তা কঠোর থেকে কঠোরতর হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!