হোম » প্রধান সংবাদ » জামালপুরে করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডারসহ  সুরক্ষা সামগ্রী দিলেন সদরের সাংসদ মোজাফ্ফর হোসেন

জামালপুরে করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডারসহ  সুরক্ষা সামগ্রী দিলেন সদরের সাংসদ মোজাফ্ফর হোসেন

রবিউল হাসান লায়ন,জামালপুর:   ২৫০ শয্যা জামালপুর জেনারেল হাসপাতালের করোনা রোগীদের চিকিৎসা সেবার জন্য সদরের সাংসদ আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেনের ব্যক্তিগত তহবিল থেকে ২০টি অক্সিজেন গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী অনুদান দেওয়া হয়েছে। শুক্রবার সকালে শহরের খেজুরতলাস্থ সাংসদের বাসভবন থেকে অনুদান হস্তান্তর করা হয়।
জামালপুর সদর আসনের সাংসদ আলহাজ  ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপির ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম ২০টি অক্সিজেন গ্যাস সিলিন্ডার, ১২ হাজার মাস্ক, ৬০০ সাবান, ২০টি সিলিন্ডার স্ট্যান্ড ২৫০ শয্যা জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমানের কাছে হস্থান্তর করেন। হস্তান্তরকালে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিটুস লরেন্স চিরান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সদস্য নারায়ন চন্দ পাল রানা ও সদর হাসপাতালের কনসালটেন্ট ডা. মো. কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!