হোম » প্রধান সংবাদ » জুট মিল চালু ও বকেয়া বেতনের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ

জুট মিল চালু ও বকেয়া বেতনের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ: বন্ধকৃত সকল জুট মিল চালু ও বকেয়া বেতনের দাবিতে সিরাজগঞ্জ জাতীয় জুট মিল শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জুলাই)  সকালে সিরাজগঞ্জ  রায়পুর জাতীয় জুট মিলের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় জুট মিল শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে বন্ধকৃত জুট মিল চালু মজুরী কমিশনের এরিয়াসহ সকল বকেয়া পাওনা আদায়ের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় ট্রেড ইউনিয়ন সিরাজগঞ্জ অঞ্চল এর সভাপতি মোঃ বরকত উল্লাহ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো. ইসমাইল হোসেন, জেলা বাসদের আহবায়ক নব কুমার কর্মকার,জাতীয় জুট মিল শ্রমিকদের সরদার মো. মনির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তাগন বলেন, জাতীয় জুট মিল বন্ধ থাকার কারনে মিলে কর্মরত শ্রমিকেরা পরিবার নিয়ে খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছে। মজুরি কমিশনের এরিয়াসহ শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করে সরকারের উদ্যোগে জাতীয় জুট মিলসহ বন্ধকৃত সকল জুটমিল আধুনিকায়ন করে দ্রুত চালু করার জন্য জোর দাবী জানান। অনতিবিলম্বে তাদের এই দাবি আদায় না হলে খুব দ্রুত কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!