
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : করোনা আতঙ্কে মানুষের চরম দুর্গতি, সবাই করোনা মোকাবেলায় ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে সিরাজগঞ্জের র্শীষ মাদক কারবারী জাহিদুল ইসলাম বাবু। গোপন সংবাদে অভিযান চালিয়ে র্শীষ মাদক কারবারী জাহিদুল ইসলাম বাবু (২৭) কে ১১৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে র্যাব-১২’র সদস্যরা।
গ্রেফতার মাদক কারবারী জাহিদুল ইসলাম বাবু সদর উপজেলার হোসেনপুর আল-মাহমুদ এভিনিউ এর মৃত শফিকুল ইসলামের ছেলে। শুক্রবার (১৬ জুলাই) সকালে র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মি. জন রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, করোনা আঙ্কের মধ্যে মাদক কারবারী ব্যবসা চালিয়ে যাচ্ছে, গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জের সদর উপজেলার হোসেনপুর আল মাহমুদ এভিনিউয়ে অভিযান চালিয়ে ১১৫ বোতল ভারতীয় তৈরী ফেন্সিডিল ও ৩০ গ্রাম গাঁজা সহ র্শীষ মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলাম বাবুকে গ্র্রেফতার করা হয়। এসময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে
ব্যবহৃত ১ টি মোবাইল জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে আজ সকালে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান