প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৮:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২১, ৬:২৯ পি.এম
জামালপুরে জেলা পুলিশের মাস্ক ও লিফলেট বিতরণ

রবিউল হাসান লায়ন,জামালপুর: মাস্ক পরার অভ্যেস করোনা মুক্ত বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে কোভিট-১৯ এর ২য় ধাপ মোকাবেলায় সচেতন করতে মাস্ক ও লিফলেট বিতরণ করেছে জামালপুর জেলা পুলিশ । আজ ১৫ জুলাই সকাল ১১টায় জামালপুর টাউন জংশন স্টেশনে মাস্ক ও লিফলেট বিতরণে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামালপুর সদর জাহিদ হোসেন খাঁন, বিশেষ অতিথি ছিলেন জামালপুর সদর সহকারী
পুলিশ সুপার হারুন আর রশীদ, এছাড়াও উপস্থিত ছিলেন জামালপুর ১নং আমলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মুশফিকুর রহমান সহ অন্যান্য পুলিশ সদস্যাবৃন্দ। এসময় প্রায় শতাধিক নারী পুরুষের মাঝে লিফলেট বিতরণ ও মুখে মাস্ক পরিয়ে সচেতন করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.