প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৪:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২১, ৫:১২ পি.এম
পাবনা ডেভলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে জেলা স্বাস্থ্য বিভাগকে ৫০ টি অক্সিজেন সিলিন্ডারসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

রাউজ আলী, পাবনা থেকেঃ মহামারি করোনা সংকট মোকাবেলায় সারা দেশের মত পাবনাতেও অক্সিজেনের তীব্র সংকট দেখা দিয়েছে। সংকট মোকাবেলায় স্বাস্থ্য বিভাগকে সহায়তা করতে হাত বাড়িয়ে দিয়েছে পাবনা ডেভলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ)। পাবনা ডেভলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে জেলা স্বাস্থ্য বিভাগকে ৫০ টি অক্সিজেন সিলিন্ডারসহ বিপুল পরিমান স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।
১৫ জুলাই বুধবার বিকেলে সংগঠনের সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রিয় উপদেষ্টা পরিষদের সদস্য মো. সাহাবুদ্দিন চুপ্পু ও সাধারণ সম্পাদক রেল সচিব সেলিম রেজার পক্ষে স্থানীয় নেতৃবৃন্দ পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন ও সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরীর কাছে এ সব সামগ্রী হস্তান্তর করেন। পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহসভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ, সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা
বেবী ইসলাম, সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আ. স. ম আব্দুর রহিম পাকন, দফতর সম্পাদক মহিউদ্দিন ভূইয়া, পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাহেদ পারভেজ, ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারি পরিচালক ডা. সালেহ মোহম্মদ আলী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেন, সকলের সম্মিলিত চেষ্টায় পাবনার করোনা রোগীদের চিকিৎসা প্রদান করায় পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেনি। তিনি করোনা রোগীদের সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় পাবনা ডেভলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) কে ধন্যবাদ জানান। পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেন, এ ধরনের উদ্যোগ সত্যই প্রশংসনীয়। পাবনা ডেভলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু বলেন, মহা দুর্যোগে সামান্য সহযোগিতার মাধ্যমে পাবনাবাসীর পাশে থাকতে পেরে আমরা খুশি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.