প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ৮:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২১, ৭:২৭ পি.এম
হাতীবান্ধায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গ্রেপ্তার ৩

মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধায় সাংবাদিক সেলিম সম্রাটের উপর হামলাকারী ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে ওই উপজেলার পারুলিয়া তিস্তা নদীর পাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে হাতীবান্ধা থানা পুলিশ। আটক তিনজন হলেন- বড়খাতা এলাকার আব্দুর রহমানের পুত্র তাইজুল ইসলাম মুকুট, আলী রেজা বাদল ও তাইজুল ইসলাম মুকুটের পুত্র মিরাজুল ইসলাম হৃদয়।
এর আগে, গত রোববার ওই উপজেলার বড়খাতা এলাকায় হামলার শিকার হয় দৈনিক বাহান্নোর আলো পত্রিকার সাংবাদিক সেলিম সম্রাট। ওই হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সারাদেশে সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.