
অর্ণব আল আমিন, বাসাইল,টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে যমুনা গ্রুপের চেয়ারম্যান দৈনিক যুগান্তর ও যমুনা টিভির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া মাহফিল করা হয়েছে। বুধবার দুপুরে বাসাইল উপজেলা প্রেসক্লাব সম্মেলনকক্ষে এ স্মরণসভা ও
দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাসাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুগান্তর প্রতিনিধি আহমেদ রাসেল। এ সময় অন্যদের মাঝে উপস্থিত
ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আজকের পত্রিকার সাংবাদিক শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সম্পাদক এমকে ভূইয়া সোহেল, যুগ্ম সম্পাদক এনায়েত করিম বিজয়, অর্থ সম্পাদক মাসুদ রানা, ক্রিড়া সম্পাদক মো. রুবেল মিয়া প্রমুখ।দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান