
আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে “হাবিপ্রবি অনলাইন পরীক্ষা নীতিমালা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয়
উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার, কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. রওশন আরা, ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্স অনুষদের ডীন অধ্যাপক ড. তাহেরা ইয়াসমিন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিএসই অনুষদের ডীন ও ইসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মাহাবুব হোসেন এবং ইসিই বিভাগের সহযোগী অধ্যাপক ও আইটি সেলের কো-অরডিনেটর মোঃ মেহেদী ইসলাম।
এসময় মাননীয় উপাচার্য মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’কে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি বলেন, এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে শিক্ষকগণ অনলাইন পরীক্ষার বিষয়ে সম্মুখ জ্ঞান লাভ করবেন। ব্যবহারিক প্রয়োগে গেলে হয়তো কিছু সমস্যা হতে পারে, সেগুলো সমাধান করে নিতে হবে। নীতিমালার উপর ভিত্তি করে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে নীতিমালা অনুসরণের জন্য তিনি আহবান জানান।
তিনি আরও জানান, পাশাপাশি করোনাকালীন সময় বিবেচনায় নিয়ে মানবিক বিষয় গুলো মাথায় রেখে কাজ করতে হবে। যতো দ্রুত সম্ভব পরীক্ষার রুটিন প্রকাশের করতে হবে। নীতিমালার বিষয় গুলো ভালোভাবে শিক্ষার্থীদের বোঝাতে হবে। আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সরকার এর সভাপতিত্বে আজকের প্রশিক্ষণ কর্মশালায় কৃষি ও ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্স অনুষদের সকল শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, দিনাজপুর সদর উপজেলা লকডাউন ঘোষিত হবার পর গত মাসের ২১ জুন হাবিপ্রবির স-শরীরে চলমান সকল পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর ৭ জুলাই অনলাইন পরীক্ষার বিষয়ে অনুষদীয় ডিনদের সমন্বয়ে গঠিত অনলাইন পরীক্ষা সংক্রান্ত উপ-কমিটি একটি খসড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জমা দেয়। সেই খসড়ার আলোকে বিশ্ববিদ্যালয়ের ৫৭ তম একাডেমিক কাউন্সিল সভায় আগামী ৪ আগস্ট থেকে অনলাইন পরীক্ষা গ্রহণের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান