প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৮:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২১, ৩:৪৯ পি.এম
বগুড়ায় করোনায় মৃত নারীকে শেষ গোসল করালেন ইউএনও !!

এম.এ রাশেদ: বগুড়ার সোনাতলায় রিনা বেগম (৫৫) নামের এক নারী করোনায় আক্রান্ত হয়ে মৃত বরণ করায় শেষ গোসল করালেন ইউএনও সাদিয়া আফরিন। মঙ্গলবার (১৩ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোড়গাছা ইউনিয়নের কুশাহাটা গ্রামে কেউ এগিয়ে না আসায় ইউএনও নিজে উপস্থিত হয়ে তিনি ওই মৃত নারীকে দাফনের জন্য গোসল করান।
জানা যায়, কুশাহাটা গ্রামের রিনা বেগম ও তার স্বামী মোতালেব হোসেন বেশ কয়েকদিন যাবত করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। গত মঙ্গলবার রিনা বেগমের অবস্থা আশঙ্কাজনক হলে পরিবারের লোকজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৩ টার দিকে কর্তব্যরত চিকিৎসক
তাকে মৃত ঘোষণা করেন। মৃত রিনা বেগমকে বাড়িতে নিয়ে আসলে দাফনের গোসলের জন্য কেউ রাজি না হলে স্বতস্ফুর্তভাবে গোসল করাতে এগিয়ে আসেন সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন। তিনি করোনায় আক্রান্ত মৃত রিনা বেগমকে গোসল করান। পরে জানাযা শেষে তাকে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, ইন্সপেক্টর (তদন্ত) কামাল হোসেন ও জোড়গাছা ইউপি চেয়ারম্যান রোস্তম আলী মণ্ডল।।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.