প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৭:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২১, ৬:৪১ পি.এম
রৌমারীর হলহলিয়া নদীতে ডুবে গৃহবধুর মৃত্যু

ইউনুছ রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে হলহলিয়া নদীর পানিতে ডুবে আলিয়া খাতুন (৩০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) ভোর ৫ টার দিকে রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের পাখিউড়া গ্রামে ঘটনাটি ঘটে। মৃত্যু আলিয়া খাতুন রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের পাখিউড়া গ্রামের শওকত আলীর স্ত্রী।
এলাকাবাসি ও পরিবার সূত্রে জানা গেছে, ভোর ৫ টার দিকে পাখিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে হলহলিয়া নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। অনেক খেঁাজাখুজির পর তার লাশ ওই স্থান থেকে উদ্ধার করা হয়েছে।
চরশৌলমারী সাবেক ইউপি সদস্য হামিদুল ইসলাম বলেন, আলিয়া খাতুন নামের ওই মহিলা নদীতে গোসল করার সময় পানিতে ডুবে তার মৃত্যু হয়। পরে তার লাশ উদ্ধার করে দাফনের প্রক্রিয়া চলছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.