প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৩:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২১, ৫:৪৬ পি.এম
বাগাতিপাড়ায় ১কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

নাটোর প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় এক কেজি গাঁজাসহ আলমগীর ও রাজীব নামে দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার চকমহাপুর নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত মাদক কারবারিদের ১ জন পার্শ্ববর্তী রাজশাহীর বাঘা উপজেলার খাগড়াবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে আলমগীর হোসেন (৩০) ও অপরজন বাগাতিপাড়া উপজেলার চকমহাপুর গ্রামের নূরনবী মন্ডলের
ছেলে রাজীব আলী (২৩)। থানা সূত্রে জানা গেছে, শনিবার সন্ধার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই ইমরান হাসান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সিমান্ত এলাকা চকমাহাপুর থেকে ১কেজি গাঁজাসহ তাদের আটক করে যার আনুমানিক মুল্য পন্চাশ হাজার টাকা। বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, বাগাতিপাড়া উপজেলার সিমান্ত এলাকা চকমাহাপুর থেকে এক কেজি গাঁজাসহ তাদের
আটক করা হয়। রাজীব ও আলমগীর বাগাতিপাড়া ও বাঘা উপজেলার বিভিন্ন এলাকার যুবকদের মাঝে মাদক (গাঁজা) বিক্রি করত। আটককৃত মাদক কারবারিরা ওই মাদক (গাঁজা) বিক্রির জন্য তাদের কাছে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিকার করে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা রজু করা হয়েছে। আজ ১১জুলাই বেলা সাড়ে ১১টার দিকে মাদক কারবারি ২জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় বলে জানান ওসি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.