প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২১, ৪:১১ পি.এম
হাতীবান্ধায় আধুনিক ডাকবাংলো ভবন উদ্বোধন করেন মোতাহার হোসেন এমপি

মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধায় কোটি টাকা ব্যয়ে স্হানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে ৪ তলা বিশিষ্ট নবনির্মিত আধুনিক জেলা পরিষদ ডাকবাংলো ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ জুলাই) সকালে হাতীবান্ধা আধুনিক ডাকবাংলো চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট - ১ (হাতীবান্ধা - পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন।
এ সময় লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড মতিয়ার রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন, হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম, স্থানীয় সরকারের উপ-পরিচালক রফিকুল ইসলাম, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী জেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদুল হাসান সোহাগ প্রমুখসহ স্থানীয় নেতাকর্মী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন ও জেলা পরিষদের সদস্যগন উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.