
চট্টগ্রাম প্রতিনিধিঃ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শহিদুল ইসলাম বাবুকে দেখতে গেলেন চট্টগ্রাম দক্ষিন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতকানিয়া পৌর মেয়র জোবায়ের । এসময় উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সভাপতি এরফানুর রহমান সুমন ও সাধারন সম্পাদক আবু সালেহ শানসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, গত ৫ই জুলাই সাংগঠনিক কাজে চট্টগ্রাম শহরে যাওয়া পথে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের বিজিসি ট্রাষ্ট এলাকায় সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন নবগঠিত উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবক লীগ কমিটির সহ-সভাপতি মো:শহিদুল ইসলাম বাবু ।বর্তমানে তিনি নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
দুঃসময়ে পাশে তার পাশে থাকায় চট্টগ্রাম দক্ষিন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতকানিয়া পৌর মেয়র জোবায়ের ও ত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সভাপতি এরফানুর রহমান সুমন ও সাধারন সম্পাদক আবু সালেহ শানসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। সেইসাথে তিনি সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২