হোম » প্রধান সংবাদ » ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকসহ মাদকব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকসহ মাদকব্যবসায়ী গ্রেফতার

মোহাম্মদ পলাশ মিয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সদরে  আখাউড়া পৌরসভার দূর্গাপুর এলাকা হইতে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার একজনকে গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ।  আখাউড়া থানা পুলিশের চলমান নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে ১০ জুলাই ২০২১ইং তারিখ সকাল অনুমান
০৭.৩০ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র)/ মোঃ এরশাদ মিয়া নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ দূর্গাপুর সাকিনে  আখাউড়া টু বিজয়নগর সড়কে ‍মুসলিমের কনফেকসনারী দোকানের সামনে পাকা সড়কের উপর হইতে ২ কেজি ৬০০গ্রাম গাজা সহ
মোঃ আখিল মিয়া (৩২) কে গ্রেফতার করে। সে নরসিংদী সদর থানার পূর্ব দত্তপাড়া গ্রামের মৃত সাঈদ মিয়ার ছেলে। তাকে জিজ্ঞাসাবাদে সে জানায় সে দীর্ঘদিন মাদক জাতীয় গাঁজা ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছে। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। আসামীর বিরুদ্ধে  পূর্বেও মাদক মামলা রহিয়াছে যাহা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!