
নাটোর প্রতিনিধি : নাটোরে কঠোর লক ডাউনের দ্বিতীয় দফার তৃতীয় দিন ঢিলে ঢালা ভাবে চলছে। রাস্তায় সেনাবাহিনী পুলিশ ,বিজিবি ও র্যাব টহল দিলে ও রাস্তায় লোক চলাচল বেড়েছে। শহরের রিকসা,অটো ভ্যান, রিকসা ভ্যান , প্রাইভেট গাড়ী এবং লোকজনকে চলাচল করতে দেখা গেছে। কাঁচা পণ্য , মুদিখানা ও খাদ্য দ্রব্য এবং অন্যান্য
কিছু দোকানগুলো খোলা রয়েছে। তুলনা মূলকভাবে বেচা কেনা বেড়েছে। কাঁচা বাজারে ভীড় তুলনা মূলকভাবে বেড়েছে। এদিকে জেলা ব্যাপী লক ডাউন সফল করতে কাজ করছেন পুলিশ সেনাবাহিনী সহ স্কাউট সদেস্যরা। এছাড়া ১১ টি ভ্রাম্যমান আদালত কাজ করছে। সরজমিনে দেখা যায়, শহরের বিভিন্ন স্থানে চেক পোস্ট বসিয়ে
যানবাহন ও মানুষের চলাচল নিয়ন্ত্রন করা হচ্ছে। অন্য দিনের তুলনায় অনেক বেশী মানুষকে রাস্তায় চলাচল করতে দেখা গেছে। মোটর সাইকেল চালকদের ব্যাপারে পুলিশ বেশী তৎপর রয়েছে । জেলা প্রশাসন জানায় গতকাল ভ্রাম্যমান আদালতে ১২ টি টিম অভিযান চালায়। এসময় ১৭টি মামলাসহ ৫ হাজার ৯’শ টাকা জরিমানা করা হয়।