
এম.এ রাশেদঃ বগুড়ার শেরপুরে কৃষক আসাদুল ইসলাম (৪৫) হত্যায় জড়িত সকলকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। ১০ জুলাই (শনিবার) গ্রামবাসী বেলা সাড়ে ১০ স্থানীয় পারভবানীপুর বাজার এলাকায় এই বিক্ষোভ করা হয়। এদিকে এই হত্যার সাথে জড়িত প্রধান আসামি সাব্বির মন্ডলকে (২৪) গতকাল ৯ জুলাই দিবাগত রাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জানা যায়, গত বৃহস্পতিবার (৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার
খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর সরকার পাড়া গ্রামের আসাদুল ইসলামকে তার জামাই সাব্বির মন্ডল ধারালো ছুরি দিয়ে বুকে আঘাত করে হত্যা করে। এই মৃত্যুর ঘটনায় গত শুক্রবার দিবাগত রাতে নিহতের স্ত্রী শিউলি বেগম থানায় মোট ৬ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এতে সাব্বির মন্ডলকে প্রধান আসামি করা হয়। মামলার দিন রাত ৯ টার দিকে রামনগর এলাকা থেকে এই মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, আসাদুল ইসলাম এর মেয়েকে তুলে নিয়ে গিয়ে সাব্বির মন্ডল বিবাহ করে। এ কারণে সাব্বিরের সাথে তার শ্বশুরবাড়ির মনোমালিন্য ছিল। এই মনোমালিন্য ঘটনার এক পর্যায়ে ক্ষুব্দ সাব্বির মন্ডল তাঁর শ্বশুরের বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে। গ্রেপ্তারের পর সাব্বির একথা থানা পুলিশের কাছে স্বীকার করেছে। এদিকে আজ শনিবার উপজেলার পারভবানীপুর গ্রামে স্থানীয় বাজার এলাকায় আসাদুল হত্যা নিয়ে স্থানীয় তিন শতাধিক নারী-পুরুষ হত্যার মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি করে বিক্ষোভ করেছে। এসময় এই হত্যার সাথে জড়িত প্রধান আসামি সাব্বিরের ফাঁসির দাবি করেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান