প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২১, ১০:১৩ পি.এম
কালিহাতী থানা ওসি’র কোভিড-১৯ প্রতিরোধকল্পে মসজিদে গিয়ে পরামর্শ প্রদান

মো. মমিন হোসেন : টাঙ্গাইলের কালিহাতী থানা পুলিশ করোনা প্রতি রোধকল্পে দিবা রাত পরিশ্রম করে মানুষের দ্বারপ্রান্তে ঘুরে ঘুরে সচেতনতা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছেন। শুক্রবার (৯ জুলাই) দুপুরে জুম্মা নামাজের পূর্বে ইছাপুর গোরস্থান জামে মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার জন্য সচেতনা সৃষ্টি করেছেন কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বাংড়া ইউপি চেয়ারম্যান মো. হাসমত আলী
নেতা, প্যানেল চেয়ারম্যান আঃ লতিফ, কালিহাতী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক শাহ আলম, জবস্ টিভি জেলা প্রতিনিধি সৈয়দ মহসিন হাবিব সবুজ, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার সাংবাদিক মো. মমিম হোসেন, শিক্ষা বাতায়নের কালিহাতী প্রতিনিধি মো. শাহাদৎ হোসেন ও মসজিদ কমিটির সভাপতি নূরুল ইসলাম লেবু এবং সাধারণ সম্পাদক হাজী ফজলুল হক সহ বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শফিকুল ইসলাম শফি, থানার এস.আই.
সিদ্দিকুর রহমান, স্থানীয় ৮নং ওয়ার্ড ইউপি সদস্য বেল্লাল হোসেন, মসজিদের ইমাম ও খতিব হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান সহ এলাকার মুসল্লী বৃন্দ। মোল্লা আজিজুর রহমান জানান, জাতির প্রতিটি ক্রান্তিকালে জীবনবাজি রেখে অসাধারণ ভূমিকা রেখে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। করোনা সংকটেও তার ব্যতিক্রম নয়। মৃত্যুভয়কে জয় করে ডাক্তারদের পাশাপাশি পুলিশের মাঠপর্যায়ের প্রতিটি সদস্যই সাহসের সাথে করোনাযুদ্ধে
লড়ে যাচ্ছেন। করোনা মোকাবিলায় সম্মুখ সারিতে থেকে কাজ করছে পুলিশ সদস্যরা । তাদের এ ভূমিকা ইতোমধ্যেই সারা উপজেলার মানুষের প্রশংসা কুড়িয়েছে। সেই সাথে থানার ওসি তদন্ত ও দুই কনস্টেবল করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাস বিস্তার রোধকল্পে সকলকে তিনি স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে চলাচলের সু-পরামর্শ প্রদান করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.