প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ২:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২১, ৬:৩৪ পি.এম
দাগনভূঞায় প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু

মোঃআবদুল মুনাফ পিন্টু: দাগনভূঞা উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত কর্মহীন, দিনমজুর, কৃষক, স্বল্প আয়ের মানুষ, অসহায় ও দুঃস্থদের মাঝে দূযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নগদ অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে করা হয়।
বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলায়েত উল্যাহ স্বপনের সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি মোঃ দিদারুল কবীর রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তানিয়া। আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান,
সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহীন, ইউপি সচিব আবদুল সালাম, প্রেসক্লাব সদস্য আবদুল্লাহ আল মামুন ও ইউপি সদস্য মোঃ হুমায়ুন কবির প্রমুখ। বিতরণ কার্যক্রম শুরুর দিন ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত কর্মহীন, দিনমজুর, কৃষক, স্বল্প আয়ের মানুষ, অসহায় ও দুঃস্থদের প্রত্যেককে ৫০০ টাকা করে প্রদান করা হয়। বাকী ওয়ার্ডগুলোতে ধাপে ধাপে ইউপি সদস্যরা নিজ নিজ ওয়ার্ডে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে বিতরণ করা হবে বলে জানিয়েছেন সদর ইউনিয়ন পরিষদের সচিব আবদুল সালাম।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.