হোম » প্রধান সংবাদ » চুয়াডাঙ্গা সদর হাসপাতালে করোনা ইউনিটে মৎস বাজার সমিতির উদ্যোগে বিশুদ্ধ বোতলজাত পানি দিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে করোনা ইউনিটে মৎস বাজার সমিতির উদ্যোগে বিশুদ্ধ বোতলজাত পানি দিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি  : “মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই শ্লোগানকে একের পর এক বাস্তবে রুপান্তর করে চলেছেন পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। বৈশ্বিক মহামারীর অংশ হিসেবে বাংলাদেশেও করোনা ভাইরাসের প্রভাব পড়লে করোনা প্রতিরোধে বাংলাদেশ সরকার কঠোর লকডাউন কর্মসূচি গ্রহণ করেন। চুয়াডাঙ্গা জেলায় করোনা প্রার্দূভাব বৃদ্ধি পাওয়ায় করোনা আক্রান্ত হয়ে অনেক মানুষ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হচ্ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের জন্য মৎস বাজার সমিতি, চুয়াডাঙ্গা ২০১৬ (দুই হাজার ষোল) লিটার বিশুদ্ধ বোতলজাত পানি প্রদানের ইচ্ছা পোষন করেন।
 আজ বুধবার বিকাল সাড়ে ৪ টার সময় চুয়াডাঙ্গার পুলিশ সুপার   মোঃ জাহিদুল ইসলাম চুয়াডাঙ্গা মৎস বাজার সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাদের ২০১৬ (দুই হাজার ষোল) লিটার  বিশুদ্ধ বোতলজাত পানি সদর হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসারত রোগীদের জন্য পৌছে দেন। পুলিশ সুপার চুয়াডাঙ্গার নিকট থেকে সিভিল সার্জন চুয়াডাঙ্গা এর প্রতিনিধি ডাক্তার আওলিয়ার রহমান বিশুদ্ধ বোতলজাত পানি গ্রহণ করেন। এসময় সদর হাসপাতাল চুয়াডাঙ্গায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর)  কনক কুমার দাস ও অফিসার ইনচার্জ চুয়াডাঙ্গা সদর থানা  আবু জিহাদ ফখরুল আলম খানসহ জেলা পুলিশের অনান্য অফিসার ফোর্স।
পুলিশ সুপার, চুয়াডাঙ্গা পেশাগত ও নৈতিক দায়িত্ববোধ থেকে তার সাধ্যমত জনগণকে সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। পুলিশ সুপার চুয়াডাঙ্গা এমন মানবিক কার্যক্রমে সম্পৃক্ত হয়ে জনগনের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সকলকে আহব্বান জানান। এসময়ে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাসহ সকল বিষয়ে চুয়াডাঙ্গা জেলাবাসীর সহযোগীতা কামনা করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!