প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৩:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২১, ৬:২৯ পি.এম
রুহিয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদের আশু রোগমুক্তি কামনায় দোয়া।

মোঃ ফারুক হোসেন:- ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ডিগ্রী কলেজের সাবেক (১৯৯৩-২০০১) অধ্যক্ষ, মাননীয় নৌ পরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি মহোদয়ের শ্বশুর, বোচাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, দিনাজপুরের বিশিষ্ট শিক্ষাবিদ সকলের পরম শ্রদ্ধাভাজন আব্দুর রশিদ স্যার গুরুতর অসুস্থ হওয়ায় গত ৬ জুলাই তারিখে উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্স করে ঢাকায় নেয়া হয়েছে ।
রুহিয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বরেণ্য শিক্ষাবিদ আব্দুর রশিদ বার্ধক্যজনীত কারনে অসুস্হ্য থাকায় তার আশু রোগ মুক্তি কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন তার পরিবারবর্গ। রুহিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মামুনুর রশিদ মামুন বলেন, দোয়া করি স্যার দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে আরো দীর্ঘ জীবন দান করুক।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.