প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৩:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২১, ১:১০ পি.এম
ঠাকুরগাঁওয়ে পুলিশকে ফেসশিল্ড দিলেন স্বেচ্ছাসেবকলীগ

মোঃ ইসলাম: হাসপাতালে করোনার বিরুদ্ধে লড়াই করছে চিকিৎসকরা,আর বাহিরে করোনার বিরুদ্ধে লড়াই করছেন পুলিশ। যাদের অনেকেই বলছেন ২য় করোনা যোদ্ধা। কেউবা বলছেন অগ্রসৈনিক। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছে বাংলাদেশ পুলিশ। ঠিক তেমনিভাবে ঠাকুরগাঁও জেলায়ও লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছে জেলা পুলিশ।
জনগনের সুবিধার্থে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করছেন তারা। পুলিশের এমনি কার্যকলাপকে সাধুবাদ জানিয়ে তাদের নিরাপত্তার জন্য করোনার সামগ্রী হিসেবে ফেসশিল্ড দিয়েছেন ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবকলীগ।
মঙ্গলবার(০৬ জুলাই) দুপুরে জেলা স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলামের হাতে এই ফেসশিল্ড তুলে দেন স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দরা।
এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো,সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম,প্রচার সম্পাদক কুরবান আলী সরকার উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবকলীগের এই উদ্যোগকে সাধুবাধ জানিয়েছেন জেলা পুলিশও। ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন,সারা দেশে চলছে লকডাউন। একটি ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে দেশ। কবে শেষ হবে এই করোনার প্রকোপ
তা যানা নেই। আর এই ভয়াবহ সময়টির মধ্যে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে জেলা পুলিশ কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। তারা নিজেদের কথা না ভেবে জনগনের সুবিধার্থে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমরা তাদের এই কার্যকলাপকে সাধুবাধ জানাই। স্বেচ্ছাসেবকলীগ পুলিশের এই কার্যকলাপে তাদের পাশে আছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.