হোম » প্রধান সংবাদ » রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

আওয়াজ অনলাইন : রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (৭ জুলাই) সকাল ৯টা ১৬ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্পটির মাত্রা কত ছিল তা জানা যায়নি।

রাজধানী ঢাকাসহ দিনাজপুর, রংপুর, সিলেটে, কুড়িগ্রাম, গাইবান্ধা, ময়মনসিংহ, হিলিতে, রাজশাহী, লালমনিহাট, শেরপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা জহিরুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানিয়েছে, ঢাকা, রংপুর ও সিলেটের কিছু অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উত্পত্তিস্থল ভারতের আসামে। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তবে রংপুর আবহাওয়া অফিসের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে জানান, রিখটার স্কেলে এর মাত্রা ৫.৩।
ছবি: সংগৃহীত। /এইচ.

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!