হোম » প্রধান সংবাদ » নাটোরে চলছে ঢিলেঢালা লকডাউন

নাটোরে চলছে ঢিলেঢালা লকডাউন

নাটোর প্রতিনিধি : নাটোরে কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিনে ঢিলে ঢালা ভাবে চলছে। সকাল থেকে রাস্তায় রিকসা,অটো ভ্যান, রিকসা ভ্যান ,প্রাইভেট গাড়ী এবং লোকজনকে চলাচল করতে দেখা গেছে। কাঁচা পণ্য , মুদিখানা ও খাদ্যদ্রব্য দোকানগুলো খোলা রয়েছে। তুলনা মূলকভাবে বেচা কেনা বেড়েছে। রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী পুলিশ ,বিজিবি ও র‌্যাব। জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, লক ডাউন সফল করতে পুলিশ ও র‌্যাবের

পাশাপাশি ৪ প্লাটুন সেনা সদস্য , ২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। তাঁরা জেলা ব্যাপী লক ডাউন সফল করতে কাজ করছেন। এছাড়া ১১টি ভ্রাম্যমান আদালত সার্বক্ষণিক কাজ চালিয়ে যাচ্ছেন। তারা প্রতিদিন বিন্ধিসঢ়; স্থানে আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা ও আটক করছে। সরজমিনে দেখা যায়, শহরের বিভিন্ন স্থানে চেক পোস্ট

বসিয়ে যানবাহন ওমানুষের চলাচল নিয়ন্ত্রন করা হচ্ছে। অন্য দিনের তুলনায় অনেক বেশী মানুষকে রাস্তায় চলাচল করতে দেখা গেছে। মোটর সাইকেল চালকদের ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে বেশী। পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, অপ্রয়োজনে ঘরের বাইরে বের হলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!