
নাটোর প্রতিনিধি : নাটোরে গত ২৪ ঘন্টায় করোনায় ৩ জনের এবং উপসর্গে দুই জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৯৭ জন। মৃতদের মধ্যে নাটোর ২ জন এবং রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনায় ১ জন ও করোনা উপসর্গে অপর দুইজনের মৃত্যু হয়েছে। নাটোরে মৃত ব্যক্তিরা হলেন সিংড়া উপজেলার
চৌড়া গ্রামের সহিদুল ইসলাম ৬৫ এবং পাকুরিয়া গ্রামের মঞ্জুয়ারা বেগম ৪৮ । মঙ্গলবার সকালে নাটোরের সিভিল
সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অপর ৩ জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামিম ইয়াজদানী। নাটোরের সিভিল
সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ৩১৪ জনের নমুনা পরীক্ষা করে ৯৭ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। আক্রান্তের হার ৩০.৮৯ পার্সেন্ট। এ নিয়ে জেলায় মোট ৪৩৮২ জন করোনায় সংক্রমিত এবং ১৯৭৬ জন সুস্থ হয়েছেন। মৃত্যু হয়েছে ৬৪ জনের।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী