
হুমায়ুন কবির সুমন. সিরাজগঞ্জ প্রতিনিধি: মহামারী করোনার দ্বিতীয় ধাপ প্রতিরোধ ও মোকাবেলায় সিরাজগঞ্জে সর্বসাধারণের মাঝে র্যাবের পক্ষ থেকে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ শহরের এস এস রোড, বড় বাজারসহ বিভিন্ন স্থানে র্যাব-১২’র পক্ষ থেকে মাস্ক ও হ্যাণ্ড স্যানিটাইজার বিতরণ করেন রাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-১২’র অধিনায়ক রফিকুল হাসান গণি।
এ সময় ব্যাটালিয়ান র্যাব-১২’র মেজর মশিউর রহমান, মিডিয়া অফিসার গোলাম মোস্তফা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ প্রমুখ। এ সময় র্যাব-১২’র অধিনায়ক রফিকুল হাসান গণি বলেন, ‘করোনা সংক্রমণরোধে সচেতনতার জন্য র্যাবের টহল দল সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ ও জনসচেতনতা সৃষ্টির কার্যক্রম অব্যাহত রয়েছে। ‘লকডাউনের মধ্যেও মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমরা জনগণকে সচেতন করে তুলতে কাজ করছি।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া