হোম » প্রধান সংবাদ » নওগাঁয় জরিমানার পরও নানা অজুহাতে বের হচ্ছে জনসাধারণ

নওগাঁয় জরিমানার পরও নানা অজুহাতে বের হচ্ছে জনসাধারণ

জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় কঠোর লকডাউনের গত ৪ দিন জেলায় প্রতিদিন ১ লাখ টাকা উপর ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। তারপরও নানান অজুহাতে বের হচ্ছেন জনসাধারণ। গতকাল সোমবার পঞ্চম দিনেও নওগাঁর জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ মাঠে থাকলেও রাস্তায় বেড়েছে মানুষের আনাগোনা। জরুরী পরিসেবার পাশাপাশি বেশ কিছু রিকশা ভ্যান ও টমটম চলতে দেখা গেছে।

তারপর বিভিন্ন অজুহাতে সকাল থেকে অযথা রাস্তাঘাটে মানুষকে চলাচল করতে দেখা গেছে। আবার অনেকেই প্রয়োজনে পায়ে হেঁটে ও বাইসাইকেল চালিয়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। তবে গণপরিবহন, দোকানপাট, শপিংমল ও বিপনী বিতান বন্ধ রয়েছে। এছাড়া জেলা প্রশাসনের ৩৪টি নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত লকডাউন বাস্তবায়নে কাজ করছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!