
গোলাম রব্বানী দুলাল: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো: সেকেন্দার আলী মন্ডলকে (৮০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি সান্দিড়া পশ্চিম পাড়ার মৃত সদু মন্ডলের ছেলে। রবিবার (৪জুলাই) বাদ জোহর সান্দিড়া ষ্টার ক্লাবের মাঠে জানাজা নামাজের পূর্বে তার প্রতি সালাম প্রদর্শন
করা হয়। পুলিশ বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদর্শন করেন। এ সময় নিহতের কফিনে ফুলের তোরা দিয়ে শ্রদ্ধা জনান উপজেলার নির্বাহী অফিসার সীমা শারমীন ও আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন। সেকেন্দার আলী মন্ডলের মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মন্ডলের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান, আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, সান্তাহার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা পরিষদের সদস্য এস এম জাহিদুর বারী, সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হক টুলু. সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ, সাবেক ডেপুটি
কমান্ডার আবির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, মকবুল হোসেন জোয়ারদার, আব্দুল হাকিম খান, মীজানুর রহমান মুকুল, আব্দুস সাজ্জাদ আঙ্গুর, দৈনিক আলোকিত সকাল ও গণমানুষের আওয়াজ পএিকার সাংবাদিক গোলাম রব্বানী দুলাল প্রমুখ। বাদ জোহর নামাজে জানাজা শেষে সান্দিড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫মেয়ে, ৪ছেলে, ভাইÑবোন আত্মীয়-স্বজন ও অনেক গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার রাত ১২:৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।