
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমানের মাতা মোসাম্মাৎ আমেনা বেগম (৯০) রবিবার সন্ধ্যায় ব্রেইন স্টোক করে আমতলীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি …….. রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার
সকালে আমতলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাযা নামাজ শেষে মরহুমার মরদেহ কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু, বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, বরগুনা জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, বরগুনা জেলা
যুবলীগ সভাপতি পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান ও আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট এমএ কাদের মিয়া, আমতলী পৌরসভার সাবেক মেয়র মো. নাজমুল আহসান নান্নু, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা ও আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার প্রমুখ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান