প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৭:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২১, ৭:৫০ পি.এম
কুবি প্রশাসন মওকুফ করল শিক্ষার্থীদের পরিবহন ও হল ফি

সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি: শিক্ষার্থীদের দাবির মুখে করোনাকালীন সময়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের পরিবহন ও হল ফি মওকুফ করল। আজ সোমবার (৫ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তাহের বলেন, আবাসিক ছাত্র-ছাত্রীরা করোনাকালীন সময়ে যতদিন হলে উঠতে পারবে না ততদিন পর্যন্ত আবাসিক হল ফি মওকুফ করা হয়েছে একই সাথে পরিবহন ফি ও মওকুফ করা হয়েছে।
তিনি আরোও বলেন, পরিবহন ফি বছরে একবার নেওয়া হয়, তাই কেউ যদি দিয়ে থাকে তাহলে তারটা পরের বছরের সাথে যুক্ত করা হবে। কিন্তু যদি স্নাতকোত্তরের শিক্ষার্থী হয় এবং উক্ত শিক্ষার্থীদের পরের বছর না থাকে। অথাৎ যদি শেষ সেমিষ্টার হয়, সেক্ষেত্রে তার জামানতের টাকার সাথে ফেরত দেওয়া হবে। উল্লেখ্য, গত ১৪ জুন বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করে স্নাতকোত্তরের ভর্তি ফি ও হল ফি কমানোর দাবি জানান। একইসাথে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.