প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৬:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২১, ১:৩২ পি.এম
স-শরীরে পরীক্ষা স্থগিত: অনলাইন পরীক্ষার দিকে এগোচ্ছে হাবিপ্রবি

আজিজুর রহমান: দিনাজপুরের সদর উপজেলায় কঠোর লকডাউন ঘোষণার পরপরই বিশ্ববিদ্যালয়ের চলমান সকল পরীক্ষা গ্রহণ স্থগিত করেছিল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় তারিখ প্রকাশ করে স-শরীরে পরীক্ষা গ্রহণ করা কথা জানায় প্রশাসন। কিন্তু অনলাইনে পরীক্ষা গ্রহণ করবে এই নিয়ে তাৎক্ষণিক কোন সিদ্ধান্ত জানায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে দেশব্যাপী করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়া ১ জুলাই থেকে কঠোর লকডাউন চলমান রয়েছে। এমতাবস্থায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অনলাইন পরীক্ষা গ্রহণের বিষয়ে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন অনেক শিক্ষার্থীরা। সার্বিক দিক বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রথম কার্যদিবসে বিভিন্ন অনুষদের ডীনদের সাথে এক জরুরি আলোচনা সভা করেছেন। সভায় তিনি অনলাইন পরীক্ষা নেয়ার বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার নির্দেশনা প্রদান করেন।
সেই প্রেক্ষিতে অনলাইন পরীক্ষা গ্রহনের উদ্দেশ্য অনলাইন পরীক্ষা নীতিমালা প্রণয়ন কমিটিকে আগামী ৭ তারিখের মধ্যে সুপারিশ প্রদানের জন্য অনুরোধ জানায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান বলেন, ইতিমধ্যে শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে আমি সকল অনুষদের ডিনদের সহযোগিতা চাই।আমাদের যে সম্পদ আছে এটা
দিয়েই শুরু করতে হবে। আর সময়ক্ষেপণের সুযোগ নেই। তিনি আরও জানান, অনলাইন পরীক্ষার নীতিমালা প্রণয়ন কমিটিকে আগামী ৭ তারিখের মধ্যে সুপারিশ প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে। অনলাইন পরীক্ষার ব্যাপারে দ্রুত একটি জরুরী একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও উপাচার্য বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট সেবা দ্রুত ও সহজ করার উপর জোর ও সার্বিক বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন উপাচার্য।।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.