প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৪:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২১, ৬:১৭ পি.এম
আমতলীতে ১৫ হাজার টাকা অর্থদন্ড।

বরগুনা প্রতিনিধি: সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করায় আমতলী উপজেলা প্রশাসন ব্যবসা প্রতিষ্ঠানসহ ৯ ব্যাক্তিকে ১৫ হাজার ২’শ টাকা অর্থদন্ড করেছেন। রবিবার উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুল ইসলাম এ অর্থদন্ড করেন। জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষায় সরকার গত বৃহস্পতিবার বিধি নিষেধ ঘোষনা করেন। সংক্রামণ রোগ ব্যাধি বিস্তারে মানুষকে ঘরের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। কিন্তু মানুষ সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ঘরের বাইরে বের হয়। সংক্রামণ রোগ ব্যাধি বিস্তার রোধে এসিল্যান্ড নাজমুল ইসলাম
রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সরকারী আদেশ অমান্য করায় দন্ডবিধির ২৬৯ ধারায় জিমি ট্রেডার্সসহ ৯ ব্যাক্তিকে ১৫ হাজার ২’শ টাকা অর্থদন্ড করা হয়। আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুল ইসলাম বলেন, সংক্রামণ রোগ ব্যাধি বিস্তার ও জন সমাগম করে স্বাস্থ্যবিধি না মানায় দন্ডবিধির ২৬৯ ধারায় একটি ব্যবসা প্রতিষ্ঠানসহ ৯ ব্যাক্তিকে ১৫ হাজার ২’শ টাকা অর্থদন্ড করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.