হোম » প্রধান সংবাদ » নারায়ণগঞ্জে ১৩ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জে ১৩ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে র‌্যাব-১১ এর সহায়তায় আনিছুর রহমান ভুঁইয়া নামের এক ১৩ মামলার ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকা তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনিছ বরপা এলাকার মৃত আমির আলী ভুঁইয়ার ছেলে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, আনিছুর রহমানের বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতে ১৩ টি মামলা রয়েছে। বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে আদালত। সাজা প্রদানের পর থেকেই সে পলাতক রয়েছেন। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!