হোম » প্রধান সংবাদ » নওগাঁয় কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নওগাঁয় কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় নিখোঁজের দুই দিন পর কৃষক সুশীল চন্দ্র মন্ডলের (৪২) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল ১০ টার দিকে নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর ইউনিয়নের কাদিমপুর গ্রামের একটি বিল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। সুশীল চন্দ্র মন্ডল নওগাঁ সদর থানার কোচগাড়ী (শশীর মোড়) গ্রামের মৃত নন্দন চন্দ্র মন্ডলের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সুশীল চন্দ্র গত

 

বৃহস্পতিবার সকালে গরুর ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হন। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সুশীল চন্দ্রের ভাগ্নি জামাই অনুপ কুমার গতকাল শনিবার সকালে বিলের মধ্যে কৃষি কাজ করতে গিয়ে মরদেহ দেখতে পান। এরপর স্থানীয়দের সহযোগিতা পুলিশকে খবর দিলে পুুলিশ ঘটনাস্থলে গিয়ে তারা মরদেহটি উদ্ধার

 

করে। নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুশীল চন্দ্রের পরিবার থেকে থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে তার মারা যাওয়ার প্রকৃত কারণ জানা সম্ভব হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!