
মিরসরাই ( চট্টগ্রাম) প্রতিনিধি: মানুষের ভোগান্তি কমাতে ভাঙা রাস্তা নিজ উদ্যোগে মেরামত করলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য জুয়েল চৌধুরী ও মিরসরাই (সদর) ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেম্বার প্রার্থী তাজ উদ্দিন বাচ্চু। মঙ্গলবার (৩০ জুন) মিরসরাই (সদর) ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড়ের কমরআলী মুহুরী আঞ্চলিক সড়কটি মেরামতের কাজ শুরু হয়। সড়কটি এবারের ভারী বর্ষণে বিভিন্ন স্থানে
গর্তের সৃস্টি হলে এতে করে রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন তারা। তাজ উদ্দিন বাচ্চু জানান, পশ্চিম কিছমত জাফরাবাদ এলাকার বিভিন্ন রাস্তার বেহাল দশা। কিছু কিছু রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ায় মানুষের ভোগান্তি বেড়েছে। এ বিষয়ে এ সড়ক দিয়ে যাতায়াতকারী বীর মুক্তিযোদ্ধা দিদারুল আলম বাহার
জানান, সমাজে জুয়েল চৌধুরী ও তাজ উদ্দিন বাচ্চুর মত অনেক লোক রয়েছেন। কিন্তু তারা মানুষের কল্যানের কথা ভাবেন না। অটোরিকশাচালক শরিফ জানান, পশ্চিম কিছমত জাফরাবাদের এই আঞ্চলিক সড়কটি খুবই ব্যস্ততম রাস্তা। এবার বৃষ্টিতে রাস্তা ভেঙে গেলে কেউ খবরও নেয়নি। জুয়েল চৌধুরী ও তাজ উদ্দিন বাচ্চু মানুষের ভোগান্তির কথা ভেবে এগিয়ে এসেছেন। তার উদ্যোগে আমরা ধন্যবাদ জানাই।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২