
গোলাম রব্বানী দুলাল: মঙ্গলবার সন্ধ্যায় বগুড়ার সান্তাহার পৌর শহরের চা-বাগান এলাকা থেকে ২৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক নারী মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের হয়েছে। সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চা-বাগান এলাকার মালা বেগমের (৪৫) বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে বিভিন্ন জায়গায় লুকানো ২৫০০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এই অভিযানের নেতৃত্বে দেন সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম, উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুল ও এএসআই রুস্তম ফারুক, এটিএসআই কবির হোসেনসহ সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন। তিনি আরোও জানান, এই বাড়ি থেকে দীর্ঘ দিন থেকে মাদক ব্যবসা করে আসছেন। মালা বেগম আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের চা-বাগান মহল্লার বেলাল হোসেনের স্ত্রী।