প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ৯:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২১, ৪:৫২ পি.এম
কালিহাতীতে জিআর ক্যাশ প্রকল্পে নদগ অর্থ বিতরণ

মো. মমিন হোসেন, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : বিশ্ব মহামারী করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমন বিস্তারের ফলে কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নে অসহায় হতদরিদ্র ৫০০ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া দ্বিতীয় ধাপে জিআর ক্যাশ প্রকল্পে নদগ অর্থ সহায়তা হিসেবে পাঁচশ টাকা করে মোট ২ লক্ষ্য ৫০ হাজার টাকা বিতরণ করা হচ্ছে ।
মঙ্গলবার (২৯ জুন) সকাল ১১ টার সময় বাংড়া ইউনিয়ন পরিষদ থেকে এ বিতরণ কার্যক্রম শুরু হয়। বিতরণের সময় উপস্থিত ছিলেন ৫নং বাংড়া ইউপি চেয়ারম্যান মো. হাসমত আলী নেতা, কালিহাতী উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (বাংড়া ইউপি রিলিপ অফিসার) মনোজ পাইক, প্যানেল চেয়ারম্যান আঃ লতিফ, ইউপি সচিব মো. হযরত আলী, সকল ওয়ার্ডের ইউপি সদস্য মন্ডলী, সহকারী হিসাব রক্ষক মনিরুজ্জামান ও ইউপি উদ্যোক্তা সুমন এবং ছাত্রনেতা সোলাইমান, ইয়াছিন আরাফাত সহ ইউপি গ্রামপুলিশ বৃন্দ।
অর্থ সহায়তা পেয়ে কৃষক নূরু মিয়া বলেন বর্তমান সময়ে দেশে লকডাউন থাকায় আয় রোজগার করতে পারছি না, পরিবারের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে এমতাবস্থায় অর্থ সহায়তা পেয়ে সরকারের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অন্য দিকে রাবেয়া খাতুন বলেন, বর্তমান সময়ে ঠিক মতো খেতে পারছি না অসহায় দিন কাটাতে হচ্ছে, এসময়ে পাঁচশ টাকা করে দেওয়ায় বাংড়া ইউপি চেয়ারম্যান হাসমত আলী নেতাকে ধন্যবাদ জানান।
বাংড়া ইউপি চেয়ারম্যান হাসমত আলী নেতা বলেন, করোনা ভাইরাসে পুরো বিশ্ব আতংকিত, দিন দিন এর আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বাংড়া ইউনিয়নেও করোনা ভাইরাসে সংক্রমিত ব্যক্তি রয়েছে। এমতাবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া উপজেলা প্রশাসনের মাধ্যমে আিআর ক্যাশ প্রকল্পে এঅর্থ বিতরণ করছি। সর্বশেষ তিনি, কার্ডধারী সকলকে স্বাস্থ্যবিধি মেনে টাকা উত্তোলন করার অনুরোধ জানান এবং মাস্ক বিহীন যারা এসেছেন তাদের মাঝে মাস্ক বিতরণ করেন।
অন্যদিকে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের চেয়ারম্যান মো. ছোরহাব হোসেন বলেন, উপজেলা প্রশাসনের মাধ্যমে জিআর ক্যাশ নগদ অর্থ সহায়তা হিসেবে পাঁচশ পরিবারের মাঝে ৫০০ টাকা করে মোট ২ লক্ষ্য ৫০ হাজার টাকা বীরবাসিন্দা ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে বিতরণ করতেছি। কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরা বলেন, জিআর ক্যাশ প্রকল্পে নগদ অর্থ সহায়তা হিসেবে পাঁচশ টাকা করে আজকে উপজেলার বাংড়া এবং বীরবাসিন্দা ইউনিয়নে এ অর্থ বিতরণ করা হচ্ছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.