
রাউজ আলী,পাবনা জেলা প্রতিনিধিঃ করোনা ভাইরাসের (কোভিড ১৯) সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতি রুখতে সারা দেশের মতো পাবনার বেড়া ও সাথিয়ায় সোমবার (২৮ জুন) সকাল থেকে লকডাউন শুরু হয়েছে।
সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় । প্রায় প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে করোনা। এমন ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে আগামী ১ জুলাই পর্যন্ত প্রথম সীমিত পরি সরে রে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার।
সকাল ১০টা থেকে বেড়া ও সাথিয়া এলাকায় ঘুরে দেখা যায় , প্রথম দিনেই কঠোর অবস্থানে বেড়া ও সাঁথিয়া থানা পুলিশ , সমস্ত গণপরিবহন বন্ধ করে দিয়েছে। রাস্তায় চলছে কেবল রিকশা। জরুরী পণ্যবাহী কিছু যানবাহন চলতে দেখা যায়। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনায় সকল মার্কেট- বন্ধ রয়েছে। এছাড়াও নিত্যপণ্যের দোকান ব্যতীত সকল দোকান বন্ধ রয়েছে।
সরকারের সীমিত পরিসরের এই প্রজ্ঞাপনের পর কিছু নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। এই নির্দেশনা অমান্য করা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও ঘোষণা দেয়া হয়েছে।