প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৩:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২১, ৫:১৪ পি.এম
চাটখিলে মধ্য রাতে সাবেক দুই ইউপি সদস্য সহ আটজন জুয়ার আসর থেকে আটক

চাটখিল উপজেলা প্রতিনিধি: চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের একটি জুয়ার আসর থেকে নোয়াখলা ইউনিয়নের ২ সাবেক মেম্বারসহ ৮ জুয়াড়িকে আটক করেছে চাটখিল থানা পুলিশ।
আটককৃত জুয়াড়িরা হলেন, নোয়াখলা ইউনিয়নের সানোখালী ফরিদ মিয়ার বাড়ির মৃত ফরিদ মিয়ার ছেলে নোয়াখলা ইউনিয়নের সাবেক ৬নং ওয়ার্ড সদস্য মনজুর আলম (৫০)।
নোয়াখলা ইউনিয়নের উত্তর সাধুরখিল জামাল মিয়ার বাড়ির মৃত মোহাম্মদ উল্যার ছেলে নোয়াখলা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য জামাল হোসেন (৫২)।
চাটখিল উপজেলার খিলপাড়ার ইউনিয়নের বাদুলি পাটোয়ারী বাড়ির মৃত মোখলেসুর রহমানের ছেলে মোহাম্মদ গিয়াস উদ্দিন (২৫), নোয়াখলা ইউনিয়নের মধ্য সাধুরখিল সালামত উল্লাহ হাজী বাড়ির মৃত আব্দুল খালেক ছেলে
আব্দুর রহিম (৫০) খিলপাড়ার ইউনিয়নের বাদুলি আহাম্মদ ব্যাপারী বাড়ীর চাঁন মিয়ার ছেলে মোঃ সোহাগ হোসেন, খিলপাড়ার ইউনিয়নের নাহারখিল রহমত আলী কেরানী বাড়ীর মৃত আবু তাহেরের ছেলে মোঃ মাসুদ আলম (৩৯)
নোয়াখলা ইউনিয়নের মধ্যে সাধুরখিল এমরান হাজী বাড়ীর মৃত এমরান মিয়ার ছেলে মোঃ আমির হোসেন ও খিলপাড়ার ইউনিয়নের বাদুলি পাটোয়ারী বাড়ির মৃত আবুল খায়েরের ছেলে আব্দুল মান্নান (৫০)
রবিবার শেষ রাতের দিকে চাটখিল থানার উপ-পরিদর্শক রমজান হোসেন এবং উপ পরিদর্শক হাফেজ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে উপজেলার খিলপাড়া ইউনিয়নের সাধুরখিল পাল বাড়ি সংলগ্ন জামাল মিয়ার ঘর থেকে তাদেরকে আটক করা হয়।
এ সময় তাদের নিকট হতে উনচল্লিশ হাজার দুই শত পঁচিশ টাকা ও ১১ বক্স তাস উদ্ধার করা হয়। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটক কৃতদের বিচারিক আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.