হোম » প্রধান সংবাদ » লালমনিরহাটে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বিতরণ

লালমনিরহাটে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বিতরণ

মোঃ মাসুদ রানা রাশেদ: সোমবার (২৮ জুন) সকাল ১১টায় লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা পরিষদ সভাকক্ষে আদিতমারী উপজেলা প্রশাসনের বাস্তবায়নে আদিতমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কোভিড-১৯ এর কারণে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকায় সরকারি নির্দেশনা অনুযায়ী অনলাইন ক্লাস এর জন্য এডিপি’র অর্থায়নে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বিতরণ অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন। প্রধান অতিথি ছিলেন আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস। এ সময় আদিতমারী উপজেলা মাধ্যমিক কর্মকর্তা-কর্মচারী, আদিতমারী মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!