
রবিউল হাসান লায়ন: বিশ্বসহ বাংলাদেশে যখন দ্বিতীয় ধাপে করোনার প্রাদুর্ভাবে মহামারী আকার ধারণ করায় জামালপুর দৈনিক আনন্দগঞ্জ সকাল বাজার কাঁচামাল ব্যবসায়ীদের উদ্যােগে ক্রেতাদের সচেতনতায় বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে দৈনিক আনন্দগঞ্জ সকাল বাজার এলাকায় কাঁচামাল ব্যবসায়ীরা সকল ক্রেতাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মাস্ক বিতরণ করা হয়।
দৈনিক আনন্দগঞ্জ সকাল বাজার কাঁচামাল ব্যবসায়ীরা বলেন, স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পড়ে সামাজিক দূরত্ব বজায় রেখে কাঁচামাল বিক্রি করে আসছে সকল ব্যবসায়ীরা। যাতে করে ক্রেতারাও স্বাস্থ্য বিধি মেনে ও মাস্ক পরিদান করে জিনিসপত্র ক্রয় করে সেই দিকে খেয়াল রাখছে ব্যবসায়ীরা। এছাড়াও করোনা সংক্রমণরোধে সরকারের সকল বিধিনিষেধ মেনে সকাল বাজারে কাঁচামাল ক্রয় ও বিক্রি করার আহবান জানান ব্যবসায়ীরা। বিনামূল্যে মাস্ক বিতরণ অনুষ্ঠানে সকাল বাজার কাঁচামাল ব্যবসায়ী আতিকুর রহমান আতিক, সাজু, সোহেল, মানিকসহ সকল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু