
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ বিস্তার রোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা এবং সচেতনতামূলক প্রচার প্রচারণা করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা। তিনি সোমবার উপজেলার মোকামতলা, মহাস্থান,
আমতলী, শিবগঞ্জ সদর সহ বিভিন্ন বন্দরে হ্যান্ড মাইক দ্বারা সর্তক করছেন । সকল পেশা জীবী মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকতে সরকারি নিদের্শনা মেনে ঘরে অবস্থান নেওয়ার জন্য। যারা বিনা প্রয়োজনে ঘর হতে বের হয়ে অযথা চলাফেরা করবে এবং সরকারি নিদের্শনা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত
থাকবে। ইতিপূর্বে তিনি শিবগঞ্জ উপজেলা বাসীকে সুরক্ষিত রাখতে, উপজেলা সীমান্তবর্তী ৭টি ইউনিয়নের প্রবেশ দাড় রাস্তায় বাঁশ দিয়ে বেরিগেট দিয়েছেন। যাতে করে মহামারী করোনাভাইরাসের উর্দ্ধমুখী প্রবণতা ও ভারতীয় ভেরিয়েন্ট শিবগঞ্জ উপজেলায় প্রভাব ফেলতে না পারে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু