প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৭:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২১, ২:৫৮ পি.এম
ভৈরবে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। গতকাল ২৭জুন রবিবার সন্ধ্যায় প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু'র' সভাপতিত্বে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ভৈরবের সম সাময়িক অবস্থা যেমন ছিনতাই, মাদক, খুন ও কিশোর গ্যাং ধমন ইত্যাদি বিষয় গুলো নিয়ে আলোচনা করেন উপস্থিত সাংবাদিকবৃন্দ। ভৈরববাসীর নিরাপত্তার স্বার্থে ও অপরাধীরা যেন ভয় পায় বা অপরাধের প্রবণতা হ্রাস পায় সেই লক্ষে কোন পদক্ষেপ গ্রহণ করার দাবী জানান উপস্থিত সাংবাদিকগণ। তাছাড়া সাংবাদিকগণ নাটাল মোড়, মেঘনা নদীর পাড়, সৈয়দ নজরুল ইসলাম সেতু, নদী বাংলা সেন্টার পয়েন্ট ও রেলষ্টেশন রোড কে নিরাপদ করে দেওয়ার দাবী জানান পুলিশ সুপারের নিকট।
মত বিনিময় সভার প্রধান অতিথি কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বলেন, ভৈরবে ছিনতাই ও মাদক রোধ করতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া উল্লেখিত স্থান গুলোর নিরাপত্তার জন্য অতিরিক্ত ফোর্স প্রদান করতে চেষ্টা করব।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.