
ইউনুছ রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে ব্যাটারী চালিত অটোরিক্সা, ভ্যান ও ইজিবাইক বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছেন ভ্যান শ্রমিকরা। রোববার (২৭জুন)সকাল ১১টার দিকে উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে অংশ নেন প্রায় ৪শতাধীক শ্রমিক। এসময় মানববন্ধনে বক্তব্য দেন,
ইজিবাইক সমিতির সহ-সভাপতি এরশাদুল ইসলাম, ইজিবাইক শ্রমিক নেতা রাশেদুল ইসলাম, এরশাদুল হক ও বাসদ নেতা মহিউদ্দিন মহির প্রমুখ। বক্তারা বলেন, রৌমারীতে প্রায় ২হাজার ৪০০ অটোরিক্সা, ভ্যান ও ইজিবাইক রয়েছে। অনেক কষ্ট করে বিভিন্ন এনজিও থেকে ঋণ ও ধার-দেনা এবং কিস্তির মাধ্যমে এসব অটোরিক্সা, ভ্যান ও ইজিবাইক
কেনা হয়েছে। এসব গাড়ী বন্ধ করে দেওয়া হলে ঋণ পরিশোধ করবো কীভাবে। পরিবার-পরিজন নিয়ে আমাদের পথে বসতে হবে। তারা আরও বলেন, বিকল্প কাজের ব্যবস্থা না করে অটোরিক্সা, ভ্যান ও ইজিবাইক বন্ধ না করার জন্য মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে অনুরোধ জানান তারা।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন