প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১১:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৭, ২০২১, ৫:০৯ পি.এম
বগুড়ার শাজানপুরে ইজিবাইক চালক স্কুল ছাত্র সাব্বির হত্যায় জড়িত ২জন র্যাবের হাতে আটক

রায়হানুল ইসলাম, বগুড়া প্রতিনিধি : গত ২৪ জুন ২০২১ তারিখ বৃহস্পতিবার সকাল ১০.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় রাস্তার পাশের্^ ডোবা থেকে হাত-পা বাধা অবস্থায় সাব্বির আহম্মেদ (১৪) নামে এক অটোচালকের লাশ উদ্ধারের ঘটনায় ২জন আসামীকে আটক করা হয়েছে। সাব্বির বগুড়া জেলার কাহালু উপজেলার জামগ্রামের ইজিবাইক চালক গোলাম রব্বানীর ছেলে।
সে জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র ছিল। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। এ ঘটনার পর থেকেই র্যাব-১২, বগুড়া ক্যাম্পের গোয়েন্দা দল ও আভিযানিক দল হত্যার রহস্য উদঘাটনের জন্য মাঠে নামে এবং হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার শাজাহানপুর থানায় ইজিবাইক চালক স্কুল ছাত্র সাব্বির (১৪) হত্যায় জড়িত পলাতক সন্ত্রাসী ১।
মোঃ আমিনুল ইসলাম (২৬), পিতা-মোঃ গোলাম মোস্তফা, সাং-দক্ষিণ জামগ্রাম (সাদাপাড়া), ২। মোঃ আব্দুস সোবহান আলী (২৫), পিতা-মোঃ বুলু মিয়া প্রামানিক, সাং- দক্ষিণ জামগ্রাম (পাঠপাড়া), উভয় থানা-কাহালু, জেলা-বগুড়া, বগুড়া জেলার বিভিন্ন স্থানে অবস্থান করিতেছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এর নেতৃত্বে র্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ২৭ জুন ২০২১ ইং তারিখ রাত ০১.০০ ঘটিকা হইতে ০৪.৩০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করে
প্রধান আসামী আমিনুলকে গাবতলী থানা এলাকা ও সহযোগী আসামী সোবহানকে কাহালু থানা এলাকা হতে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, বগুড়া জেলার শাজাহানপুর থানা এলাকায় ইজিবাইক ছিনতাই করার সময় বাধা দিলে সাব্বির (১৪) কে হত্যা করা হয়। উক্ত হত্যাকান্ডে আটককৃত আমিনুল ও সোবহান ইজিবাইক ছিনতাই করার সময় খুনি হিসেবে হত্যাকান্ডে অংশগ্রহণ করেছিল। গ্রেফতারকৃত আসামীদ্বয় সাব্বির
হত্যার পর থেকেই বগুড়ার বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল। উল্লেখ্য এ হত্যাকান্ডে আটক অপর আসামী আঃ সালাম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীতে প্রধানহোতা আমিনুল ও সহযোগী সোবহান হত্যাকান্ডে জড়িত বলে উল্লেখ করেছে। বর্তমানে আসামীরা উঠতি বয়সী যুবকদের সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করার সহযোগিতা করে আসছে। আসামীদ্বয়ের বিরুদ্ধে এলাকার জনসাধারণের অনেক অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.