
মোহাম্মদ পলাশ মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলায় চলমান বিশেষ অভিযানে জামাল মিয়া (৪৪) নামের এক একাধিক মামলার আসামি ও মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। জামাল মিয়া সরাইল উপজেলার মৃত আব্দুল হাইের ছেলে। ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ। মাদক ব্যবসায়ী জামাল মিয়ার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
অপর দিকে বিজয়নগর থানায় কর্মরত এএসআই (নিঃ) সুমন বড়ুয়া রাত্রিকালিন ডিউটি করার সময় সংগীয় ফোর্স সহ গ্রেফতারী পরোয়ানা তামিলের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করিয়া জিআর- ৫৮/১৫ সাজা পরোয়ানা মূলে ২ বছরের সাজা প্রাপ্ত আসামী মনির হোসেন , পিতা-মৃত আবুল কালাম, সাং-শ্রীপুর থানা-বিজয়নগর জেলা –ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করে। এছাড়াও চলমান বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় জেলায় মোট ৩৮ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক